মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া সাহস ও অদম্যতার অনুপ্রেরণা: জুবাইদা রহমান

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   82 বার পঠিত

খালেদা জিয়া সাহস ও অদম্যতার অনুপ্রেরণা: জুবাইদা রহমান

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া-কে সাহস ও অদম্যতার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, নানা প্রতিকূলতা ও অত্যাচারের মাঝেও খালেদা জিয়া ছিলেন অবিচল ও দৃঢ়চেতা, যা দেশের নারীদের জন্য অনুপ্রেরণার উৎস।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, “শত অত্যাচার ও প্রতিকূলতার মাঝেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন অদম্য ও অবিচল। তিনি আমাদের জন্য সাহসের অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, নারী এগিয়ে গেলেই একটি জাতি প্রকৃত অর্থে এগিয়ে যায়।”

তিনি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে প্রতিটি নারী পূর্ণ নিরাপত্তা ও মর্যাদা পাবেন। এবারের নারী দিবস সাম্যতা, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার দৃঢ় অঙ্গীকার হয়ে উঠুক বলেও আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়াসহ ছয়জন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়া হয়। খালেদা জিয়ার পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

এছাড়া বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও পাঁচজন নারীকে সম্মাননা দেওয়া হয়। তাদের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবনসংগ্রামে জয়ী হওয়ার জন্য মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিনকে সম্মাননা দেওয়া হয়।

আয়োজকদের মতে, নারীদের এই ধরনের স্বীকৃতি তাদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Facebook Comments Box

Posted ৬:৪৮ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া