জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ০৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 132 বার পঠিত
গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা সাতাইশ বাগানবাড়িতে শনিবার রাত ৭টা ৪৫ মিনিটের দিকে একটি রিয়েল এস্টেট অফিসের নিরাপত্তাকর্মী নান্টু মিয়ার ওপর চারজন হামলা চালিয়ে তাকে মারধর করে, অস্ত্র ঠেকিয়ে হত্যার হুমকি দেয় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।
নান্টু মিয়া জানান, দুই ব্যক্তি অফিসে প্রবেশের চেষ্টা করলে তিনি বাধা দেন। এরপর তারা তাকে রাস্তার পাশে ধরে মারধর করে মালিক মো. কামরুজ্জামানের অবস্থান জানতে চাপ দেয়। আরো দুইজন যোগ হওয়ায় চারজন মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে। পরে সন্ত্রাসীরা তিন রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
কোম্পানির মালিক মো. কামরুজ্জামান বলেন, তিনি সিসিটিভি ফুটেজের মাধ্যমে ঘটনার তদন্ত আশা করছেন এবং রবিবার থানায় মামলা করবেন। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা ও একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ৯:১০ পূর্বাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah