মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে ট্র্যাক্টরের ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা, সৌদি প্রবাসী নিহত

অনলাইন ডেস্ক   |   রবিবার, ০৮ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   81 বার পঠিত

জীবননগরে ট্র্যাক্টরের ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা, সৌদি প্রবাসী নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ট্র্যাক্টরের ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে আরিফুল ইসলাম (৩০) নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তার দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।

রবিবার (৮ মার্চ) রাত আটটার দিকে জীবননগর উপজেলার শিয়ালমারি পশুহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম উথলী ইউনিয়নের সেনেরহুদা গ্রামের মাঝেরপাড়া এলাকার মৃত মসলেম আলীর বড় ছেলে। আহতরা হলেন একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে সোহেল (২৭) এবং রবিউল ইসলামের ছেলে ফারুক (২৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে আরিফুল ইসলাম তার দুই বন্ধু সোহেল ও ফারুককে সঙ্গে নিয়ে একটি ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে মোটরসাইকেলে করে জীবননগর থেকে উথলীর দিকে ফিরছিলেন। পথে শিয়ালমারি পশুহাট এলাকায় কেরু অ্যান্ড কোম্পানির আলুবোঝাই একটি ট্র্যাক্টর অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি আলমসাধু গাড়ি আসতে দেখে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্র্যাক্টরের ট্রলিতে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় আরিফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লাগে এবং তার ডান পা বিচ্ছিন্ন হয়ে যায়। মোটরসাইকেলে থাকা অন্য দুই আরোহীও ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরিফুল ইসলামের মৃত্যু হয়। আহত সোহেল ও ফারুককে রাতেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ না থাকলে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Posted ৪:২০ অপরাহ্ণ | রবিবার, ০৮ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া