মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক আহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ০৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   124 বার পঠিত

গাজীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক আহত, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানজট

গাজীপুরের ভোগড়া বাইপাসে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে অপর কাভার্ডভ্যান ধাক্কা দিলে চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত চালকের পরিচয় এখনও জানা যায়নি।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রাজিব হোসেন জানান, ফ্লাইওভারের ওপর দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি কাভার্ডভ্যান সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের সামনের অংশ কেটে চালককে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস দুর্ঘটনাকবলিত ট্রাক সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box

Posted ৭:১৩ পূর্বাহ্ণ | সোমবার, ০৯ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া