মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ৩২ এতিমখানা ও মাদরাসায় সৌদি সরকারের খেজুর বিতরণ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   105 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় ৩২ এতিমখানা ও মাদরাসায় সৌদি সরকারের খেজুর বিতরণ

সৌদি সরকারের ‘কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার’ থেকে বাংলাদেশ সরকারকে দেওয়া উপহারের খেজুর ব্রাহ্মণবাড়িয়ায় বিতরণ শুরু হয়েছে।

বাংলাদেশে পাঠানো ১২ হাজার ৫০০ কার্টুন খেজুরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের অনুকূলে ২৬০ কার্টুন বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় বরাদ্দ রয়েছে ৩২ কার্টুন খেজুর, যা উপজেলার ১১টি ইউনিয়নের ৩২টি এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হচ্ছে।

বুধবার (১১ মার্চ) দুপুর থেকে এসব খেজুর বিতরণ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনে ১৬টি এতিমখানা ও মাদরাসার প্রতিনিধিরা খেজুরের কার্টুন গ্রহণ করেন। বাকি ১৬টি কার্টুন বৃহস্পতিবার (১২ মার্চ) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হবে।

খেজুর গ্রহণের পর এতিমখানা ও মাদরাসার প্রতিনিধিরা সৌদি আরব সরকার ও বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিল্লুর রহমান রাশেদ জানান, সদর উপজেলায় শতাধিক মাদরাসা ও এতিমখানার মধ্য থেকে বাছাই করে ৩২টি প্রতিষ্ঠানে সৌদি আরব সরকারের উপহার পাওয়া ৩২ কার্টুন খেজুর বিতরণ করা হচ্ছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া জানান, বুধবার ১৬ কার্টুন খেজুর বিতরণ করা হয়েছে। বাকি ১৬ কার্টুন খেজুর বৃহস্পতিবার এতিমখানা ও মাদরাসার প্রতিনিধিদের মধ্যে বিতরণ করা হবে।

Facebook Comments Box

Posted ৫:১৫ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া