মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কানে হেডফোন, রেললাইনে হাঁটা—ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   86 বার পঠিত

কানে হেডফোন, রেললাইনে হাঁটা—ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

ছবি সংগৃহীত

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনের ধাক্কায় লিমন হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

আজ বুধবার সকালে উপজেলার কানুপুর হালির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিমন হোসেন আক্কেলপুর উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামের বাবু হোসেনের ছেলে। তিনি জামালগঞ্জ বাজারের একটি মুরগির খামারে কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে কাজ শেষে কানে হেডফোন লাগিয়ে রেললাইন ধরে বাড়ি ফিরছিলেন লিমন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে তিনি রেললাইনের পাশে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান।

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, কানে হেডফোন ব্যবহার করার কারণে ট্রেনের শব্দ শুনতে না পাওয়ায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি আরও জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৩৩ অপরাহ্ণ | বুধবার, ১১ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া