মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ডোবায় অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   শনিবার, ১৪ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   103 বার পঠিত

শ্রীপুরে ডোবায় অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি

গাজীপুরের শ্রীপুর উপজেলায় একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার চন্নাপাড়া এলাকায় স্থানীয় বাসিন্দা নাজমুল হাসানের বাড়ির পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাড়ির মালিক নাজমুল হাসান জানান, তার বাড়িটি স্থানীয় গার্মেন্টস কর্মীদের কাছে ভাড়া দেওয়া। বাড়ির রান্না ও দৈনন্দিন ব্যবহারের পানি নিষ্কাশনের জন্য প্রায় আট থেকে দশ বছর আগে পাশেই একটি ছোট ডোবা তৈরি করা হয়। শনিবার দুপুরে ভাড়াটিয়ারা হঠাৎ তীব্র দুর্গন্ধ টের পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে তারা ডোবায় খণ্ডিত মানবদেহ দেখতে পেয়ে তাকে বিষয়টি জানান। পরে তিনি পুলিশে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্ত ও ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

Posted ৪:১১ অপরাহ্ণ | শনিবার, ১৪ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া