জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ১৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | 96 বার পঠিত
গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নগর ভবনের মিলনায়তনে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।
এ সময় সিটি সচিব আমিন আল পারভেজ, হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, জুলাই যোদ্ধা আট সদস্যকে প্রত্যেককে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এছাড়া নগরীর ৫৭টি ওয়ার্ডের ১০ হাজার দরিদ্র পরিবারের মাঝে পোলাও চাল, সেমাই, সয়াবিন তেল, দুধ ও মসলাসহ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
একই দিনে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের প্রত্যেককে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah