মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে দায়িত্ব প্রদান

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি নিয়োগ পেলো আব্দুর রহমান সানী

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ১৬ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   110 বার পঠিত

ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর প্রতিনিধি নিয়োগ পেলো আব্দুর রহমান সানী

ঢাকা-১৭ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য তারেক রহমান, এমপি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। এ প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর সংসদীয় আসন ঢাকা-১৭ এর জনগণের দৈনন্দিন কার্যক্রম সম্পাদনের সুবিধার্থে প্রধানমন্ত্রীর প্রতিনিধি নিয়োগ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে উক্ত আসনের প্রতিনিধি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত ১৫ মার্চ, রবিবার জারি করা এক পত্রের মাধ্যমে বিষয়টি জানানো হয়। ওই পত্রে বলা হয়, ঢাকা-১৭ আসনের জনগণের বিভিন্ন প্রশাসনিক ও জনসম্পৃক্ত কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে তাকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৯:৫৭ পূর্বাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া