জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | সোমবার, ১৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | 69 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর জনপদের নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর, শিক্ষা অনুরাগী এবং গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু পবিত্র ঈদ উপলক্ষে শ্রীপুরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
ঈদ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। ঈদের এই আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই তাঁর প্রত্যাশা। তিনি সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও নৈরাজ্য দূর করে একটি সুন্দর, নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
Posted ৫:২৪ অপরাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah