জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ১৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 82 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মার্চ বুধবার অনুষ্ঠানের আয়োজন করে শ্রীপুর প্রেসক্লাব (১৯৯০)।
শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক বণিক বার্তার গাজীপুর জেলা প্রতিনিধি এস এম মাহফুল হাসান হান্নানের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির আহমেদ, পৌর বিএনপির সদস্য সচিব বিল্লল হোসেন বেপারী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুদ্দিন কাইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোছলেম উদ্দিন মৃধা এবং জেলা ওলামা দলের আহ্বায়ক কারী সিরাজুল ইসলাম।
ইফতার মাহফিলে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
Posted ৪:১৮ অপরাহ্ণ | বুধবার, ১৮ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah