জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ১৮ মার্চ ২০২৬ | প্রিন্ট | 107 বার পঠিত
গাজীপুরের শ্রীপুরে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৮ মার্চ) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর পৌরসভার কেওয়া বাজার দক্ষিণ পাড়ায় মামুনুর রশীদের বাড়ি সংলগ্ন মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঁচ শতাধিক মানুষের মাঝে চাউল, আটা, চিনি ও সেমাই বিতরণ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে দলটি কাজ করছে। তিনি সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতি নির্মূলে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। মাদকের বিরুদ্ধে তার ও দলের অবস্থান ‘জিরো টলারেন্স’ উল্লেখ করে তিনি বলেন, মাদক সংশ্লিষ্টদের সঙ্গে দলের কোনো সম্পর্ক থাকবে না।
শ্রীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সহযোগিতা করেন শ্রীপুর পৌর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশীদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আহসান কবির, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল হান্নান, শাহরিয়া ইকবাল জিয়া, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিক হোসেন আকন্দ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসীম উদ্দিন এবং শ্রীপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজনসহ স্থানীয় নেতাকর্মীরা।
Posted ৫:০৩ অপরাহ্ণ | বুধবার, ১৮ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah