মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে পোশাক কারখানার আগুন

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   93 বার পঠিত

গাজীপুরে পোশাক কারখানার আগুন

গাজীপুরে একটি পোশাক কারখানায় লাগা আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (১৮ মার্চ) রাত ৯টার দিকে নাওজোর এলাকায় অবস্থিত ড্রেস ইন স্টাইল লিমিটেড-এর নিচতলায় আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন তিনতলা ভবনের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এর মধ্যে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি এবং গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট অংশ নেয়।

প্রায় দুই ঘণ্টার টানা প্রচেষ্টার পর রাত সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কারখানার নৈশপ্রহরী দীন ইসলাম জানান, ঈদের ছুটি থাকায় কারখানায় শ্রমিকরা ছিলেন না, শুধু নিরাপত্তাকর্মীরা দায়িত্বে ছিলেন। হঠাৎ রাত ৯টার দিকে ভেতর থেকে ধোঁয়া দেখা গেলে বিষয়টি দ্রুত জানানো হয়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, আগুনে কারখানার মেশিনসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।

Facebook Comments Box

Posted ৫:০৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া