অনলাইন ডেস্ক | শনিবার, ২১ মার্চ ২০২৬ | প্রিন্ট | 80 বার পঠিত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার সকাল ১০টায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।
ঈদের শুভেচ্ছা জানাতে ভোর থেকেই যমুনা প্রাঙ্গণে মানুষের ঢল নামে। সকাল সাড়ে আটটা থেকে সর্বসাধারণের জন্য প্রবেশ উন্মুক্ত করে দেওয়া হলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে।
প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবী, কূটনীতিক এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা দলে দলে যমুনায় উপস্থিত হন। একপর্যায়ে জনস্রোত হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।
অনুষ্ঠানকে কেন্দ্র করে যমুনা ও আশপাশের এলাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি লক্ষ্য করা যায় সর্বত্র।
Posted ৭:১৯ পূর্বাহ্ণ | শনিবার, ২১ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah