জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | 69 বার পঠিত
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ২৬ মার্চ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি।
এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।
র্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তারা দেশের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
Posted ১০:৪৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah