জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ | প্রিন্ট | 85 বার পঠিত
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন এমপি। এ সময় তিনি দেশের স্বাধীনতার চেতনা ধারণ করে উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন। জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন ও দেশাত্মবোধক নানা প্রদর্শনীর মাধ্যমে দিবসটির গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah