মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীঘিনালায় বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩৫ দোকান

অনলাইন ডেস্ক   |   শুক্রবার, ২৭ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   85 বার পঠিত

দীঘিনালায় বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৩৫ দোকান

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার ঐতিহ্যবাহী বোয়ালখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ২৬ মার্চ দিবাগত রাতে আনুমানিক ২টা ২০ মিনিটে বাজারের কাপড়পট্টিতে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দোকানের গলির ওপর ঝুলে থাকা বৈদ্যুতিক তার থেকে শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে, ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় জনগণ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মকর্তা পংকজ জানান, অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে জুতা, স্বর্ণালঙ্কার, সেলুন ও কাপড়ের দোকান রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয়দের মতে, এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। আগুনে সব হারিয়ে অনেক ব্যবসায়ী এখন নিঃস্ব হয়ে পড়েছেন। বাজারজুড়ে চলছে কান্না ও আহাজারি।

ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আলমগীর জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।

Facebook Comments Box

Posted ৫:২৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া