জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ২৯ মার্চ ২০২৬ | প্রিন্ট | 53 বার পঠিত
গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে প্রায় ৩ হাজার লিটার ডিজেল মজুদ রাখার অপরাধে আবুল হোসেন নামে এক তেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে এ অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়।
২৮ মার্চ শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শ্রীফলতলী বাইপাস এলাকায় মেসার্স এম এস ফিলিং স্টেশন সংলগ্ন বাবর আলী মার্কেটে এ অভিযান পরিচালিত হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন ( ৬৫) কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকার মো. সালামত উল্লাহের ছেলে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে জ্বালানি তেল অবৈধভাবে মজুদ করা হয়েছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুই হাজার ৮৭০ লিটার ডিজেল মজুদের সত্যতা পাওয়ায় আইন অনুযায়ী আবুল হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জব্দ করা তেল নায্যমূল্যে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুদ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
Posted ৪:৪৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah