মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুরে মহানগর বিএনপির আলোচনা সভা

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ২৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   61 বার পঠিত

স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুরে মহানগর বিএনপির আলোচনা সভা

গাজীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৯ মার্চ রবিবার দুপুরে নগরীর বঙ্গতাজ অডিটরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহানগর শাখা ও অঙ্গ সহযোগী সংগঠন এ সভার আয়োজন করে।

মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশন-এর প্রশাসক মো. শওকত হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। নগরীর সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিসের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট আবদুস সালাম, হান্নান মিয়া হান্নু, সুরুজ আহম্মেদ এবং বীর মুক্তিযোদ্ধা এস কে জবিউল্লাহসহ আরও অনেকে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আহমেদ আলী রুশদি, অ্যাডভোকেট মো. শহিদুজ্জামান, হাসান আজমল ভূইয়া, অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান, জয়নাল আবেদীন তালুকদার, গাজী সালাউদ্দিন, সাংবাদিক দেলোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা শাহদাৎ হোসেন শাহীন, যুবদল নেতা মাহমুদুল হাসান রাজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বক্তারা বলেন, দেশের উন্নয়নের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া-এর আদর্শ ধারণ করে তারেক রহমান-এর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box

Posted ৪:১৮ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া