মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদের বিরতি শেষে গাজীপুর-৩ এর সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু সংসদে ফিরলেন

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   রবিবার, ২৯ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   68 বার পঠিত

ঈদের বিরতি শেষে গাজীপুর-৩ এর সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু সংসদে ফিরলেন

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ বিরতি শেষে ২৯ মার্চ ২০২৬, রবিবার বিকেল ৩টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি অধিবেশন পুনরায় শুরু হয়। এই গুরুত্বপূর্ণ অধিবেশনে যথাসময়ে উপস্থিত ছিলেন গাজীপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু।

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) গত ১৫ মার্চ প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন শেষে অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী নির্ধারিত সময়েই সংসদ কার্যক্রম পুনরায় শুরু হয়।

অধিবেশন শুরুতে ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়া অধিবেশন শুরু হওয়ার পাঁচ মিনিট আগেই নিজের নির্ধারিত আসনে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এদিন অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের জন্য গঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির তৃতীয় দফার বৈঠকও অনুষ্ঠিত হয়। এই অধ্যাদেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ ব্যাংক সংশোধন, গণভোট, সাইবার সুরক্ষা, পুলিশ কমিশন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়।

এই অধিবেশনে সংরক্ষিত ৫০টি নারী আসনের নির্বাচন সম্পন্ন করা এবং সংসদ উপনেতা ও বিভিন্ন সংসদীয় কমিটির সভাপতি নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের কথাও রয়েছে।

অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর-৩ আসনের একজন নিষ্ঠাবান জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সর্বদা সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। ঈদ পরবর্তী এই গুরুত্বপূর্ণ অধিবেশনে তাঁর সময়মতো উপস্থিতি নির্বাচনী এলাকার মানুষের কাছে দায়িত্বশীলতার ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।

Facebook Comments Box

Posted ৬:৪৬ অপরাহ্ণ | রবিবার, ২৯ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া