শনিবার ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   সোমবার, ৩০ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   97 বার পঠিত

বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় ৩৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলায় পৃথক অভিযানে চোরাই পথে আনা ৩৮ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার নোয়াবাদী এলাকা এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা জব্দ করা হয়।

সন্ধ্যায় সরাইল ব্যাটালিয়ান (২৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয়নগরের নোয়াবাদী এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। অন্যদিকে, মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকায় একটি বাড়ির পাশে লুকানো অবস্থায় আরও ২২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদক মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সোহেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:২৬ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া