মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ পেলেন প্রীতি চক্রবর্তী

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   275 বার পঠিত

স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ পেলেন প্রীতি চক্রবর্তী

নারী নেতৃত্বে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে ‘স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬’ পেয়েছেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। আজ ৩১ মার্চ ২০২৬, মঙ্গলবার রাজধানীর শেরাটন হোটেলে এই সম্মাননা প্রদান করা হয়। এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের যৌথ উদ্যোগে এই বিশেষ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি এবং সভাপতিত্ব করেন অর্থকন্ঠ এবং বিজনেস আমেরিকার ব্যবস্থাপনা সম্পাদক এনামুল হক এনাম।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রীতি চক্রবর্তী একজন সুদক্ষ স্বাস্থ্য উদ্যোক্তা ও সমাজসেবী। নারীর ক্ষমতায়নে তিনি এক উজ্জ্বল ব্যক্তি। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নেতৃত্বে তিনি স্বাস্থ্যসেবার গুণগত মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

প্রীতি চক্রবর্তীর এই অর্জনে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল পরিবার গর্বিত ও আনন্দিত। তাঁদের আশা, এই সম্মাননা ভবিষ্যতের নারীনেত্রীদের অনুপ্রাণিত করবে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার প্রয়াত আশুতোষ চক্রবর্তী ও পুষ্প চক্রবর্তীর জ্যেষ্ঠ কন্যা।

স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৬ প্রদান অনুষ্ঠানে দেশের বিভিন্ন খাতের প্রভাবশালী নারী উদ্যোক্তা, করপোরেট নেতারা, সংস্কৃতি ও সংবাদমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১২:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া