জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | বুধবার, ০১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 79 বার পঠিত
গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে চৌধুরী ইশরাক আহমদ সিদ্দিকী বুধবার (১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম তাকে ফুল দিয়ে বরণ করেন। বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও শুভেচ্ছা জানান।
দায়িত্ব গ্রহণের সময় প্রশাসক ইশরাক আহমদ সিদ্দিকী বলেন, “প্রশাসনের স্থবিরতা কাটিয়ে দ্রুত রাস্তা-ঘাট উন্নয়নসহ জেলার সমস্যা সমাধানে কাজ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যেসব কাজকে প্রাধান্য দেবেন, সেগুলো বাস্তবায়নে আমি ভূমিকা রাখব। দূর্নীতি নির্মূল ও স্বচ্ছতা নিশ্চিতের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।”
প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ছিলেন। তার বাবা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সরকারের মন্ত্রী হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
Posted ৫:২৩ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah