নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 76 বার পঠিত
হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে বুধবার (১ এপ্রিল) রাত ৯টার দিকে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
নোয়াপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মনির মিয়া জানান, ট্রেনটি হঠাৎ লাইনচ্যুত হয়ে রেললাইন থেকে ছিটকে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত ছয়টি বগি বিচ্ছিন্ন হয়ে পাশের খালে পড়েছে এবং বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়েছে।
রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার পর উদ্ধার কাজ শুরু করেছে। তবে হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। যোগাযোগ পুনঃস্থাপনের জন্য দ্রুত কাজ চলছে।
Posted ৫:৪৪ অপরাহ্ণ | বুধবার, ০১ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah