মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিপিডিটি-বিউএফটির সমঝোতা স্মারক সই, টিস্ক স্থাপনে পথচলা শুরু

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   78 বার পঠিত

ডিপিডিটি-বিউএফটির সমঝোতা স্মারক সই, টিস্ক স্থাপনে পথচলা শুরু

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিউএফটি)-তে টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (টিস্ক) প্রতিষ্ঠার লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর (ডিপিডিটি)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ স্মারকে সই করা হয়।

অনুষ্ঠানে বিউএফটির পক্ষে বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান, উপাচার্য (মনোনীত) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান এবং উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইনসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ডিপিডিটির পক্ষে উপস্থিত ছিলেন মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন, পরিচালক (পেটেন্ট ও শিল্প নকশা) ড. অশোক কুমার রায় এবং উপপরিচালক (পেটেন্ট) মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে জানানো হয়, এ উদ্যোগের মাধ্যমে পেটেন্ট ডেটাবেইস, প্রযুক্তিগত তথ্য ও সহায়ক সেবায় সহজ প্রবেশাধিকার নিশ্চিত করে গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম জোরদার করা হবে। পাশাপাশি মেধাস্বত্বের সুরক্ষা, বাণিজ্যিকীকরণ ও প্রযুক্তি হস্তান্তর কার্যক্রমে গতি আসবে।

চুক্তি অনুযায়ী, ডিপিডিটি জাতীয় ফোকাল পয়েন্ট হিসেবে টিস্ক নেটওয়ার্ক সমন্বয় করবে এবং প্রশিক্ষণের পাশাপাশি বৈশ্বিক পেটেন্ট তথ্যভাণ্ডারে প্রবেশাধিকার নিশ্চিত করবে।

অন্যদিকে, বিউএফটি প্রয়োজনীয় অবকাঠামো, জনবল ও পরিচালন ব্যবস্থা নিশ্চিত করে একাডেমিক ও শিল্প খাতে টিস্ক সেবার প্রসার ঘটাবে। সমঝোতা স্মারকটি তিন বছর মেয়াদি, যা পারস্পরিক সম্মতিতে নবায়নযোগ্য। এতে একটি পর্যবেক্ষণ কাঠামোও অন্তর্ভুক্ত রয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া