জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 84 বার পঠিত
ফাইল ছবি
ঢাকা–ময়মনসিংহ রেলপথের গাজীপুরের চাপুলিয়া এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক কাইয়ুম আলী।
পুলিশ জানায়, গাজীপুর সিটি করপোরেশনের চাপুলিয়া এলাকায় রেললাইন পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন ওই নারী। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Posted ৪:১২ অপরাহ্ণ | রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah