অনলাইন ডেস্ক | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 67 বার পঠিত
গাইবান্ধার সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চকবরুল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি বসতঘর ও একটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় একটি গরু পুড়ে মারা গেছে এবং আরও দুটি গরু আহত হয়েছে।
৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন। এর আগে বুধবার দিবাগত রাত প্রায় ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয় এবং অল্প সময়ের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে আতিকুর রহমানের দুটি বসতঘর ও একটি গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত আল মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তিনি আরও জানান, এ ঘটনায় আনুমানিক প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় তিন লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।
Posted ৪:৫৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah