মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফরম নিলেন ব্রাহ্মণবাড়িয়ার সাহসী কন্যা অ্যাডভোকেট মিনা বেগম মিনি

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   84 বার পঠিত

সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন ফরম নিলেন ব্রাহ্মণবাড়িয়ার সাহসী কন্যা অ্যাডভোকেট মিনা বেগম মিনি

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব যুগ্ম রুহুল কবির রিজভীর কাছ থেকে মহিলা আসনে মনোনয়নপত্র নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান অ্যাডভোকেট মিনা বেগম মিনি।

তিনি শুধু একজন আইনজীবীই নন — একজন প্রতিভাবান শিল্পীও। তাঁর তুলির আঁচড়ে ক্যানভাসে জীবন্ত হয়ে ওঠে মানুষের বাস্তব জীবনের ছবি। ছোটবেলা থেকেই সামাজিক কর্মকাণ্ডে নিজেকে নিবেদিত রেখেছেন এই মানবপ্রেমী। জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষের পাশে দাঁড়ানোই তাঁর ব্রত।

পতিত সরকারের আমলে বিএনপির বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি ছিলেন অগ্রভাগে। তাঁর বিরুদ্ধে একাধিক হুলিয়াও জারি হয়েছিল। কিন্তু সেই হুলিয়াকে ভয় না পেয়ে রাজপথ কাঁপিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার এই সাহসী কন্যা।

আজ মনোনয়নপত্র সংগ্রহের পর অ্যাডভোকেট মিনা বেগম মিনি সমগ্র ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, মিনা বেগম মিনি এলএল.বি (অনার্স) ও এলএল.এম ডিগ্রিধারী বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অ্যাডভোকেট। তিনি জয়নুল আবেদীন অ্যান্ড অ্যাসোসিয়েটসের সাথে যুক্ত এবং সুপ্রিম কোর্ট বার ভবন, শাহবাগ, ঢাকায় তাঁর কোর্ট চেম্বার রয়েছে।

Facebook Comments Box

Posted ৮:৩০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া