শনিবার ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে মুজিবুর রহমান এমপির সাথে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা

অনলাইন ডেস্ক   |   শনিবার, ২৫ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

শ্রীমঙ্গলে মুজিবুর রহমান এমপির সাথে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা

মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী তার নির্বাচনী এলাকা শ্রীমঙ্গল-এ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণকে মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল বাহিনীর সমন্বয়ে একটি বিশেষ সভা করেছেন।

শনিবার (২৫ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী।

সভায় বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশে এমপি বলেন, “আমি আপনাদের অভিভাবক বা শাসক হিসেবে নয়, একজন ভাই হিসেবে অনুরোধ করছি—আমার এলাকা থেকে মাদক নির্মূল করুন, পর্যটকদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করুন, অবৈধ বালু উত্তোলন বন্ধ করুন এবং যানজট নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখুন।”

তিনি আরও বলেন, শ্রীমঙ্গল উপজেলাটি দেশের অন্যান্য অনেক এলাকার তুলনায় ব্যতিক্রম—এখানে রয়েছে সীমান্ত এলাকা, অসংখ্য পর্যটন কেন্দ্র, চা-বাগান, বনাঞ্চল, হাওর ও পাহাড়ি ছড়া। প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটকের আগমনের কারণে এখানকার আইনশৃঙ্খলা রক্ষা একটি গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং বিষয়।

এমপি বলেন, “আমার এলাকার মানুষ যেন শান্তিপূর্ণ ও নিরাপদে বসবাস করতে পারে, তাদের দৈনন্দিন জীবন নির্বিঘ্ন থাকে—এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। একজন জনপ্রতিনিধি হিসেবে আমি এটিকে আমার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব মনে করি।”

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “আমি আমার এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা অপরিহার্য।”

সভায় মাদক নির্মূল, অবৈধ বালু উত্তোলন বন্ধ, মোটরসাইকেল ও গরু চুরি প্রতিরোধ, ছিনতাই দমন, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, যানজট নিয়ন্ত্রণ, বনাঞ্চলে গাছ চুরি বন্ধ এবং সরকারি অফিসগুলোকে আরও জনবান্ধব করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

এছাড়া র‌্যাব, পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, বন বিভাগ ও ট্রাফিক বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় ও তথ্য আদান-প্রদান জোরদারের আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত ছিলেন র‌্যাব, থানা পুলিশ, পর্যটন পুলিশ, রেলওয়ে পুলিশ, বিজিবি, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

Facebook Comments Box
×
News Image
বিস্তারিত কমেন্টে…

Posted ১২:৫৮ অপরাহ্ণ | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া