মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চলন্ত ট্রেন থেকে পড়ে শিশু, ঝাঁপ দিয়ে সন্তানকে বাঁচালেন বাবা

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট   |   88 বার পঠিত

চলন্ত ট্রেন থেকে পড়ে শিশু, ঝাঁপ দিয়ে সন্তানকে বাঁচালেন বাবা

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া এক বছর বয়সী শিশুকে নিজের জীবন বাজি রেখে উদ্ধার করেছেন তার বাবা। শ্বাসরুদ্ধকর এ ঘটনায় বাবা-ছেলের ওপর দিয়ে ট্রেনের আটটি বগি চলে গেলেও অলৌকিকভাবে তারা দুজনেই অক্ষত থাকেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা পরিবারটি ভৈরব স্টেশনে নামার উদ্দেশ্যে ট্রেনে ছিলেন। কিন্তু তিতাস কমিউটার ট্রেনটি নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা বিলম্বে স্টেশনে পৌঁছায়। যাত্রাবিরতির সময় তারা নামতে না পারায় ট্রেন ছেড়ে দেওয়ার পর তাড়াহুড়ো করে চলন্ত অবস্থায় নামার চেষ্টা করেন শিশুটির বাবা।

এ সময় এক বছর বয়সী সন্তানকে কোলে নিয়ে নামতে গিয়ে হাত ফসকে শিশুটি প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানের সরু ফাঁকা জায়গায় পড়ে যায়। সঙ্গে সঙ্গে সন্তানকে বাঁচাতে বাবাও ঝাঁপ দেন এবং শিশুটিকে বুকে জড়িয়ে প্ল্যাটফর্মের দেয়ালের সঙ্গে সেঁটে শুয়ে থাকেন।

এরপর তাদের ওপর দিয়ে ট্রেনের আটটি বগি চলে গেলেও তারা দুজনেই অক্ষত থাকেন। এ সময় স্থানীয়রা শিশুটির মাকে নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনেন।

তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারম্যান ফালু মিয়া বলেন, অসতর্ক অবস্থায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে শিশুটি নিচে পড়ে যায়। পরে তার বাবা সাহসিকতার সঙ্গে ঝাঁপ দিয়ে সন্তানকে আগলে রাখেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইয়িদ আহম্মেদ বলেন, বাবা-ছেলের অক্ষত থাকা মহান আল্লাহর অসীম রহমত। তিনি যাত্রীদের চলন্ত ট্রেনে ওঠানামার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

Facebook Comments Box

Posted ৫:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া