মঙ্গলবার ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্ষুদে শিক্ষার্থীদের দেশগড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের দায়িত্ব তোমাদেরই নিতে হবে, তোমরাই দেশের ভবিষ্যৎ

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শনিবার, ০২ মে ২০২৬   |   প্রিন্ট   |   89 বার পঠিত

দেশের দায়িত্ব তোমাদেরই নিতে হবে, তোমরাই দেশের ভবিষ্যৎ

সিলেট স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে দেশগড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে এবং দেশের দায়িত্ব তাদেরই নিতে হবে।

শনিবার (২ মে) বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “তোমরা যারা গ্যালারিতে বসে আছো, তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের অ্যাম্বাসেডর হবে। বাংলাদেশের দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে। কারণ তোমরাই দেশের ভবিষ্যৎ।”

তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “এখন পড়তে হবে, খেলতে হবে, নিজেদের তৈরি করতে হবে। যে খেলোয়াড় হতে চায় সে খেলোয়াড় হবে, যে গান শিখতে চায় সে গান শিখবে, যে মিউজিশিয়ান হতে চায় সে মিউজিশিয়ান হবে। সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করব।”

সিলেটসহ দেশের ৬৪ জেলায় একযোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধানমন্ত্রী ক্ষুদে শিক্ষার্থীদের প্রধান অতিথি হিসেবে সম্বোধন করে বলেন, “আজকের এই অনুষ্ঠানের প্রকৃত প্রধান অতিথি তোমরাই।”

তিনি আরও বলেন, “আমাদের সময় প্রায় শেষ। এখন বাংলাদেশ তাকিয়ে আছে তোমাদের দিকে। আমরা শুরু করে দিয়ে যাব, বাংলাদেশকে তোমাদের সামনে এগিয়ে নিতে হবে। তোমরা কি পারবে?”

এ সময় গ্যালারিতে থাকা শিক্ষার্থীরা একসঙ্গে জবাব দেয়, “হ্যাঁ, পারবো।” উত্তরে প্রধানমন্ত্রী বলেন, “আমি জানি, তোমরা অবশ্যই পারবে ইনশাল্লাহ।”

দেশের ভবিষ্যৎ নেতৃত্ব শিক্ষার্থীদের মধ্য থেকেই উঠে আসবে উল্লেখ করে তিনি বলেন, “তোমাদের মধ্য থেকেই এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে।”

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যত সুন্দরভাবে গড়ে উঠবে, বাংলাদেশও তত শক্তিশালী ভিত্তির ওপর গড়ে উঠবে।

বক্তব্যের আগে বিকেএসপির শিক্ষার্থীরা ক্রিকেট, কাবাডি, ফুটবল, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার ও মার্শাল আর্টসহ আটটি ইভেন্টে মনোজ্ঞ প্রদর্শনী করে। প্রধানমন্ত্রী করতালির মাধ্যমে তাদের উৎসাহ দেন।

অনুষ্ঠানের শেষে প্রধানমন্ত্রী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একই সঙ্গে ট্রফি ও লোগো উন্মোচন করেন। পরে তিনি বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের সঙ্গে পরিচিত হন, কুশল বিনিময় করেন এবং পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ক্রীড়া সচিব মাহবুব-উল আলমসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৬:১০ অপরাহ্ণ | শনিবার, ০২ মে ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া