নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট | 129 বার পঠিত
ছবি সংগৃহীত
সিলেটে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। রবিবার সকাল ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই নির্মাণ শ্রমিক ও পিকআপ শ্রমিক বলে জানা গেছে। তবে এখনো তাদের পূর্ণাঙ্গ নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেট থেকে ডিআই পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে তেলিবাজার ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা সাতজন ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির সাতজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
Posted ৫:২০ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মে ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah