জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর: | রবিবার, ০৭ জুন ২০২৬ | প্রিন্ট | 24 বার পঠিত
গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আনিসুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে শ্রীপুরসহ গাজীপুর জেলায় শোকের ছায়া নেমে এসেছে। আলহাজ্ব আনিসুর রহমান শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়নমূলক কাজে বিশেষ অবদান রেখেছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
তাঁর মৃত্যুতে শ্রীপুর পৌরসভা, উপজেলা প্রশাসন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।
পরিবার সূত্রে জানা গেছে, আলহাজ্ব আনিসুর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বৃহস্পতিবার।
তাঁর জানাজার নামাজের সময় ও স্থান পরে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
তাঁর মৃত্যুতে শ্রীপুরবাসীসহ গাজীপুরের বিভিন্ন মহলে শোকের আবহ বিরাজ করছে।
Posted ৪:০০ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২৬
brahmanbaria2usa.com | Dulal Miah