মঙ্গলবার ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরের সাবেক মেয়র আলহাজ্ব আনিছুর রহমানের জানাজায় হাজারো মানুষের ঢল, শেষ বিদায়

জায়দুল কবির ভাঙ্গি, আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর:   |   সোমবার, ০৮ জুন ২০২৬   |   প্রিন্ট   |   16 বার পঠিত

শ্রীপুরের সাবেক মেয়র আলহাজ্ব আনিছুর রহমানের জানাজায় হাজারো মানুষের ঢল, শেষ বিদায়

গাজীপুরের শ্রীপুর পৌরসভার চারবারের সাবেক মেয়র ও স্থানীয়ভাবে ‘ম্যাজিকম্যান’ খ্যাত বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আনিছুর রহমানের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

তাঁর ছোট বোন রাশিদা খানমের জানাজাও একসঙ্গে সম্পন্ন হয়। শুক্রবার সকাল ১১টায় নিজ বাড়ির পাশে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষের উপস্থিতি ছিল।

শ্রীপুরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ শেষবারের মতো তাঁকে দেখতে এবং জানাজায় অংশ নিতে আসেন। এতে প্রমাণিত হয়েছে আলহাজ্ব আনিছুর রহমান এলাকায় কতটা জনপ্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন।

জানাজার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আলহাজ্ব আনিছুর রহমান শ্রীপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলেন। তাঁর মৃত্যুতে শ্রীপুরবাসী গভীর শোক প্রকাশ করেছেন।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন — এই দোয়া করেছেন সকলে।

Facebook Comments Box

Posted ৯:২০ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ জুন ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া