সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশায় ইয়াবা বহন, ১ হাজার ৬০০ পিসসহ গ্রেপ্তার ১

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   রবিবার, ২৩ আগস্ট ২০২৬   |   প্রিন্ট   |   24 বার পঠিত

অটোরিকশায় ইয়াবা বহন, ১ হাজার ৬০০ পিসসহ গ্রেপ্তার ১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ব্যাটারিচালিত অটোরিকশায় করে ইয়াবা বহনের সময় মো. সিরাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

রোববার (২৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের বাগদিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজয়নগর থানা পুলিশের একটি দল। এ সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে অটোরিকশা থেকে ১ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে অটোরিকশায় থাকা সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সিরাজুল ইসলাম বিজয়নগর উপজেলার চাঁনপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবা ও অটোরিকশাটি বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

Facebook Comments Box

Posted ৩:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া