শনিবার ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার ২২ বছর বয়সী যুবকের

সঞ্জীব ভট্টাচার্য্য :   |   শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   11 বার পঠিত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়ার ২২ বছর বয়সী যুবকের

সৌদি আরবের আল-কাসিম শহরে সড়ক দুর্ঘটনায় মাসুদ আল হাসান (২২) নামে এক প্রবাসী বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বাইসাইকেলে কর্মস্থলে যাওয়ার পথে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত মাসুদ আল হাসান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের জাকির হোসেনের বড় ছেলে।

নিহতের চাচা ওয়াহিদুজ্জামান দিপু বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে বাইসাইকেলে করে কর্মস্থলের উদ্দেশে যাচ্ছিলেন মাসুদ। পথে একটি প্রাইভেটকার তার বাইসাইকেলকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।

মাসুদের অকালমৃত্যুর খবর বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম শুরু হয়। তার মৃত্যুতে আহাম্মদপুর গ্রামেও শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

Posted ১১:০০ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া