নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 226 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রাধিকা সড়কে সিএনজি- মাইক্রোবাসের মুখামুখি সংঘর্ষে মোঃ শুক্কুর খাতুন (৬০) নামক এক বৃদ্ধার, মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বগডহর গ্রােেমর মৃত ফুলি মিয়ার ছেলে। গতকাল ২২ সেপ্টেম্বর রবিবার বিকেলে সারে ৫টা দিকে উপজেলার রাধিকা সড়কের ওয়ারুক গ্রাম নামক স্থানে মাইক্রোবাসের ধাক্কায় সিএনজি উল্টে গিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় একজন নিহত ও ৩ জন আহত হয়েছে।
জানা যায়, শুক্কুর খান তার আত্মীয় সিদ্দিক মিয়াকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া থেকে চিকিৎসা শেষে সিএনজি অটোরিকশা যোগে নবীনগরে ফেরার পথে নবীনগর – রাধিকা সড়কের ওয়ারুক গ্রামে আসার পরপরই পিছন দিয়ে দ্রুতগতিতে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দিলে সিএনজিটি ছিটকে খাদে পড়ে যায়।
এসময় সিএনজিতে থাকা শুক্কুর খান (৬০) লাপাং গ্রামের সিদ্দিক মিয়া (৭৫), আলমনগর গ্রামের ফরিদা বেগম (৬০), লহরী গ্রামের বিলকিস বেগম (৪২) গুরুতর আহত হলে তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শুক্কুর খানকে মৃত বলে ঘোষণা করেন।
নিহত শুক্কুর খান এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক ছিলেন।
নবীনগর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হুমায়ূন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ লাশ উদ্ধার করে রাত ৮ টায় ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে এবং ঘটনাস্থল থেকে মাইক্রোবাস জব্দসহ চালক লিটন ঘোষ (৪৫)কে আটক করা করেছে। নিহতের স্ত্রী হাসানা বানু থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
এলাকাবাসী জানান, এই সড়কে বেপরোয়া ভাবে গাড়ি চলার কারণে প্রতিনিয়ত ঘটছে মৃত্যুর ঘটনা।
Posted ৩:০৫ অপরাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah