নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪ | প্রিন্ট | 217 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর ফরহাদ শামীমের বদলির প্রতিবাদে উপজেলা সর্বস্তরের শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ অক্টোবর শুক্রবার সকাল সকাল ১০ টায় নবীনগর প্রেসক্লাবের সামনে শিক্ষার্থীর সহ বিভিন্ন পেশার লোকজন মানববন্ধনে অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের পাশে সার্বক্ষণিক ছিলেন। আন্দোলনে আহতদের অর্থ সহায়তা প্রদান করেছেন এবং হাসপাতালে গিয়ে তাদের খোঁজ খবর নিয়েছেন। আন্দোলনের পর যে সব ছাত্র ট্রাফিক কন্ট্রোলের কাজ করেছে, তাদেরকে উপজেলা প্রশাসন থেকে আপ্যায়নের ব্যবস্থা করেছেন।
বক্তারা সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, ইউএনও তানভীর ফরহাদ শামীমের বদলির আদেশ অবিলম্বে বাতিল করা হোক এবং তাকে পুনরায় বহাল করা হোক। নতুবা আরো কঠিন কর্মসূচি দেওয়া হবে।
Posted ৩:২১ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah