সোমবার ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রজনতার আন্দোলনে নিহত শহীদদের স্মরণে ও খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিলে কাজী নাজমুল হোসেন

স্বৈরশাসক শেখ হাসিনা দেশটাকে খাদেফেলে দিয়ে গেছেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   191 বার পঠিত

স্বৈরশাসক শেখ হাসিনা দেশটাকে খাদেফেলে দিয়ে গেছেন

স্বৈরশাসক শেখ হাসিনা দেশটাকে খাদে ফেলে দিয়ে গেছেন, সেখান থেকে দেশটাকে তুলতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন একজন নামি দামি খ্যাতিমান মানুষকেও হিমশিম খেতে হচ্ছে। গতকাল ৪ অক্টোবর শুক্রবার বিকেল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রসুল্লাবাদ উলফত আলী উচ্চ বিদ্যালয় মাঠ বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের স্মরণে ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রাঙ্গনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া (৫) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস।

নবীনগর উপজেলার রসুল্লাবাদ, রতনপুর, সাতমোড়া ও শ্যামগ্রাম ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আনিসুর রহমান মঞ্জু, সাবেক মেয়র মাইনুউদ্দিন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. শাহাবুদ্দীন, মফিজুর রহমান মুকুল, সালেহা বেগম, ইকবাল হোসেন মোল্লা, এমদাদুল বারী, মো. আলী আজম, মো. হযরত আলী, গোলাম মাওলা, রকিবুল ইসলাম, আবুল হোসেন, আপেল মাহমুদ, শামীম, শফিকুল ইসলাম, জাফর ইকবাল প্রমুখ। সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box

Posted ১:১৩ অপরাহ্ণ | শনিবার, ০৫ অক্টোবর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া