মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

জাল টাকাসহ নারী আটক

অনলাইন ডেস্ক   |   শনিবার, ১৬ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   113 বার পঠিত

জাল টাকাসহ নারী আটক

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি দক্ষিণ) অভিযানে জাল টাকা বিক্রয় চক্রের এক নারী সদস্যকে গ্রেফতার করা হয়েছে। আজ ১৬ নভেম্বর শনিবার এসব তথ্য জানান, জিমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: আকবর হোসেন।

গ্রেফতারকৃত মোছাঃ সালমা বেগম (৪৩) বাগেরহাট জেলার সদর থানার আতাইকাটি গ্রামের মৃত শেখ আবু তালেবের মেয়ে এবং মাহাবুব আলমের স্ত্রী। বর্তমানে গাজীপুর সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের বাড়িয়ালী উত্তরপাড়া এলাকার মো: আল আমিন হোসেনের বাসার ভাড়াটিয়া।

জিএমপির উপ-পুলিশ কমিশনার জানান, ১৫ নভেম্বর শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিটি করপোরেশনের বাসন থানাধীন বাড়িয়ালী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪ লক্ষ ৯৪ হাজার টাকা মূল্যমানের কথিত জাল নোট উদ্ধার করা হয়।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতরকৃত নারীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত আসামী তার সহযোগী অপরাপর পলাতক আসামীর সহযোগিতায় দীর্ঘদিন যাবৎ বাগেরহাট জেলা থেকে জাল টাকার নোট সংগ্রহ করে জিএমপির বাসন থানা এলাকাসহ আশপাশের এলাকায় জাল নোটের কারবার করে থাকে। এর আগেও তার বিরুদ্ধে জাল টাকা বিক্রয় করার অভিযোগে ডিএমপির রমনা থানায় মামলা রয়েছে। তিনি আরো জানান, তার বিরুদ্ধে জিএমপি বাসান থানায় মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Posted ৩:০২ অপরাহ্ণ | শনিবার, ১৬ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া