মঙ্গলবার ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সফর

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   127 বার পঠিত

নাসিরনগরে কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সফর

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক টিম ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। “এসো নবীন দলে দলে, ছাত্রদলের পতাকা তলে”-এই শ্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে আজ ১৮ নভেম্বর সোমবার সকাল ১০ টায় নাসিরনগর সরকারি কলেজে সাধারণ ছাত্র-ছাত্রীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় অনুষ্ঠানে তারেক রহমানের আগামীর রাষ্ট্র গঠনের ৩১ দফা সম্বলিত লিফলেট, শিক্ষা সামগ্রী সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে উপহার হিসবেে দেওয়া হয়। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান ও মাসুদ হোসাইন (মাসুদ রানা) ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তাদের বক্তব্যে বলেন, উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা, সন্ত্রাস-মাদক মুক্ত ক্যাম্পাস বিনির্মাণ, সাধারণ ছাত্র-ছাত্রীদের আকাক্সক্ষা ধারণ করে রাজনীতির গুণগত ও কাঠামোগত পরিবর্তন করতে হবে। পরে কলেজের শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।

এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, যুগ্ম-আহবায়ক সাজেদুল হক সানি, যুগ্ম-আহবায়ক মোহাম্মদ ইয়াছিন আহমেদ রাজ, যুগ্ম-আহবায়ক সাগর সরকার। নাসিরনগর উপজেলা নেতৃবৃন্দের মধ্যে ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুন মিয়া, সাবেক সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল বাতেন শরীফ, তাকিউল ইসলাম, শরিফুল ইসলাম ভূইয়া, তোফায়েল আহমেদ, মোজাহিদুল ইসলাম গোলাপ, ফারুক খান, নাসিরনগর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক ইয়াছিন মাহমুদ, সাবেক সদস্য সচিব খাইরুল বাশার রনি, যুগ্ম-আহবায়ক নিজাম আলম, শাকিল সিদ্দিক, তন্ময় আহমেদ সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ২:২৮ অপরাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া