নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 119 বার পঠিত
নাসিরনগর উপজেলা বিএনপির কমিটির সভাপতি এম.এ হান্নানসহ নতুন নেতৃবৃন্দকে সংবর্ধনা দিয়েছে পূর্বভাগ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন। গতকাল ২০ নভেম্বর বুধবার বিকালে পূর্বভাগ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিরুল হোসেন চকদার ও সাংগঠনিক সম্পাদক এডঃ আলী আজম চৌধুরীকে এ সংর্বধনা প্রদান করা হয়। পূর্বভাগ ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো আইয়ুব খানের সভাপতিত্বে যুবদল নেতা গোলাম মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিরুল হোসেন চকদার, সাংগঠনিক সম্পাদক এডঃ আলী আজম চৌধুরী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো: ইব্রাহিম ভূইয়া রেনু, সহ-সভাপতি মো: আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক (২) বশির উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো জামাল আহাম্মেদ, সদস্য সচিব মাসুদুর রহমান চৌধুরী, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক নুরে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, উপজেলা তাতী দলের আহবায়ক আব্বাস আলী, কুন্ডা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান দুলাল, পুর্বভাগ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মেম্বার, এম এ ফয়সাল মেম্বার প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, তাতী দলের নেতৃবৃন্দসহ স্থানীয় ইউনিয়ন বিএনপি’র ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৩:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah