নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 116 বার পঠিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে ৩৫.১ কেজি গাঁজাসহ জুয়েল (৩৭) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৪ ডিসেম্বর বুধবার ১১ টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, কোম্পানির একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
জুয়েল ময়মনসিংহের গৌরীপুর কাশিয়ার চর গ্রামের জিললের ছেলে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Posted ৪:৩৩ অপরাহ্ণ | বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah