নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 128 বার পঠিত
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণে ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে।
আজ ১০ ডিসেম্বর মঙ্গলবার আনুমানিক সাড়ে ৪ টায় সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের বিশেষ টহল দল তাদেরকে আটক করে।
জানা যায়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ২০০১/এমপি হতে আনুমানিক ৫ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চান্দুরা বাইপাস নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার চশমা ৬,৮৮০ পিস, ভারতীয় উন্নতমানের বিভিন্ন প্রকার শাড়ি ১৩৭ পিস, ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী ৯৩৬ পিস, ভারতীয় Kaveri মেহেদি ৪,৩২০ পিস, ভারতীয় Mond সিগারেট ৯,৬০০ পিস এবং American Cau Chocolate ১,৪৮০ পিস আটক করতে সক্ষম হয়।
আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি মালামালের সিজার মূল্য ১ কোটি ৩ লাখ ৫৪ হাজার ৮০০ টাকা। আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার চোরাচালানি মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে যাতে ভারত হতে যে কোন প্রকার চোরাচালানি মালামাল বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে ব্যাপারে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) বদ্ধ পরিকর এবং অবৈধ চোরাচালানি মালামাল আটকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অভিযান চলমান থাকবে।
Posted ৫:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah