নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 116 বার পঠিত
পাইপগানসহ মারুফ ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ১১ ডিসেম্বর বুধবার রাত সাড়ে ৯ টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর জেলা কারাগারের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মারুফ ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইল কান্দির হারুন-অর-রশিদের ছেলে।
আজ ১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে র্যাব-৯-এর সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের সদর উপজেলার সুলতানপুর এলাকার জেলা কারাগারের পাশে যৌথ অভিযান পরিচালনা করা হয়। যৌথ অভিযান পরিচালনা কালে মারুফকে গ্রেফতার করা হয়। পরে তাকে তল্লাশী করে দেশীয় তৈরি একটা পাইপগান উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Posted ৪:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah