বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

একাধিক মামলার আসামি পিস্তল ও ইয়াবাসহ গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   108 বার পঠিত

একাধিক মামলার আসামি পিস্তল ও ইয়াবাসহ গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবায় একাধিক মামলার আসামিকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার করেছে র‌্যাব।

আজ ১৬ ডিসেম্বর সোমবার ভোর সাড়ে ৪টার দিকে কসবা উপজেলার গঙ্গানগর পূর্বপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. দেলোয়ার হোসেন (৪০) কসবা উপজেলার গঙ্গানগর (পূর্বপাড়া) এলাকার ফিরোজ মিয়ার ছেলে।

সন্ধ্যার দিকে র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব বিষয় জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কসবা উপজেলার গঙ্গানগর পূর্বপাড়া এলাকায় দেলোয়ার হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি ও দুই হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার দেলোয়ারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জনস্বার্থে তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Facebook Comments Box

Posted ৪:৩৭ অপরাহ্ণ | সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া