নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪ | প্রিন্ট | 180 বার পঠিত
আখাউড়া উপজেলায় এক নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনা ঘটে আজ ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজির বাজার এলাকায়।
এ ঘটনায় পুলিশ ফারহান রনি নামে এক যুবককে গ্রেফতার করেছে। রনি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে জানা গেছে।
তবে নিহত নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তার মাথাহীন দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। হাতে চুরি থাকায় দেহটি নারী বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গাজীর বাজার এলাকায় এনামুলের বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। সকালে হাঁস খুঁজতে গিয়ে শাহনেওয়াজ ভূঁইয়ার পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। সেখানে থাকা ফারহান রনি পাতা পোড়াচ্ছেন বলে জানান। তার কথা বিশ্বাস না হলে হাঁসের মালিক তার ভাই রোমানকে নিয়ে ঘরে কী দেখতে চান। এ সময় ফারহান ক্ষুব্ধ হয়ে তাদের মারার হুমকি দেন। সন্দেহ ঘনীভূত হলে তারাসহ গ্রামের লোকজন গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পান। পরে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, নিহতের দেহের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। পুরুষ না মহিলা বুঝা যাচ্ছে না। পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
brahmanbaria2usa.com | Dulal Miah