নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫ | প্রিন্ট | 154 বার পঠিত
১ জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী। নানান আয়োজনের মধ্য দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে আশুগঞ্জে।
আজ বুধবার দুপুরে আশুগঞ্জের স্থানীয় সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে উপজেলা ছাত্রদলের ব্যানারে বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে সমবেত হন।
পরে দলীয় কর্যালয়ে আয়োজিত আলোচনা সভায় আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম নেতা নুর উদ্দিনের সভাপতিত্বে ও রিফাতুল ইসলাম রিয়াদের সার্বিক পরিচালনায় অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শাহিনুর রহমান শাহিন, আশুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মুস্তাফিজুর রহমান শিহাব, ছাত্রনেতা মৃদুল খান, সালমান মিয়া, আরিফ, সায়েম, স্বাধীন, আশিক, সানজিদ, নাঈম, মহিম, দিদার, সদর ইউনিয়ন ছাত্রদল নেতা শুভ আহমেদ নিলয়, তালশহর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রমজান মিয়াসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ৫:৪১ অপরাহ্ণ | বুধবার, ০১ জানুয়ারি ২০২৫
brahmanbaria2usa.com | Dulal Miah