বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ মাদকসেবীর সাজা ও অর্থদন্ড

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   154 বার পঠিত

৫ মাদকসেবীর সাজা ও অর্থদন্ড

আশুগঞ্জে ৫ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে সাজা ও অর্থদন্ড প্রদান করা হয়েছে। ১২ জানুয়ারি রবিবার বিকেলে পুলিশ উপজেলার বন্দর এলাকার বেকার মার্কেটে অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৫ জনকে আটক করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আটক প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ৩দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পরে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের দুলাল সরকার, আলম, ওসমান, গাজী মিয়া ও পশ্চিম সোনারামপুর গ্রামের মোস্তফা। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বিল্লাল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আশুগঞ্জ থানা পুলিশ ও উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছে। মাদক ব্যবসায়ী ও সেবীসহ সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Posted ৫:১৬ অপরাহ্ণ | সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া