বুধবার ১১ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে তারুণ্যের উৎসব

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   247 বার পঠিত

আশুগঞ্জে তারুণ্যের উৎসব

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এই প্রতিপাদ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে দিনব্যাপী ‘তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ জানুয়ারি মঙ্গলবার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসিব আব্দুল্লাহ, উপজেলা প্রকৌশলী পৃথুল ভৌমিক, যুব উন্নয়ন কর্মকর্তা নাজমা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, এ এইচ এম.শাহরিয়ার রাসুল, পল্লী উন্নয়ন কর্মকর্তা, মোঃ ফয়সল আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা নুরজাহান বেগম প্রমুখ। উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ। সভায় বক্তারা বলেন, দেশে তারুণ্যের শক্তি অপার সম্ভাবনাময়। এই শক্তিকে উন্নয়নের ধারায় সম্পৃক্ত করা গেলে দেশ এগিয়ে যাবে। বর্তমান সরকার এ ব্যাপারে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করছে।

Facebook Comments Box

Posted ৫:৫০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫

brahmanbaria2usa.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক : আরিফুর রহমান আরিফ

ARIFUR RAHMAN ARIF ( + 1 203-727-4273)

প্রধান সম্পাদক : হাকিকুল ইসলাম খোকন
সহসম্পাদক : মিম রহমান
নির্বাহী সম্পাদক : সঞ্জিব ভট্টাচার্য
আঞ্চলিক প্রতিনিধি, গাজীপুর অঞ্চল : আলহাজ্ব জায়দুল কবির ভাঙ্গী
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : মিনহাজুল আবেদীন পলাশ
বার্তা সম্পাদক : মোহাম্মদ দুলাল মিয়া